দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না: জামায়াত আমির

Post Image


আমরা দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই। নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা করলে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


জামায়াত আমির বলেন, সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা এবং বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। অতি দ্রুত এ ধরনের হামলা বন্ধ করতে হবে। নেতাকর্মীদের সুরক্ষা দিতে হবে।


নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, নির্বাচনে ব্যালট পেপারের একই ইস্যুতে দুই আসনে দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-৮-এ যেটা গ্রহণ করা হয়েছে, ঢাকা-১৩-তে তা বাতিল করা হয়েছে। একই ধরনের অন্যায় করা হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনে।


তিনি বলেন, আমরা নতুন রাজনীতি চাই। আমরা নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাব। আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমাদের উদারতাকে যারা দুর্বলতা মনে করবে, এটা তাদের জন্য বিপদ।


তিনি আরও বলেন, গতকাল থেকে যেসব অন্যায় হয়েছে আমরা এগুলোর প্রতিকার চাই। আমরা প্রতিশোধ চাই না। নিয়মতান্ত্রিকভাবে এগুলো রোধ করুন। আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই।


জামায়াত আমির বলেন, অনেক ঋণখেলাপি তথ্য গোপন করেছেন। আমরা দৃষ্টি আকর্ষণ করলেও ইসি সেগুলো আমলে নিইনি। আমরা এর প্রতিকার চাই। পদক্ষেপ নিন, আমরা সহযোগিতা করব।


তিনি বলেন, কিছু মানুষ জীবন দিয়ে ২০২৬-এর নির্বাচন এনে দিয়েছে। অথচ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। এটা দুঃখজনক।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে: নাহিদ ইসলাম

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

ভোট পুনর্গণনার আবেদন করবেন মিয়া গোলাম পরওয়ার

দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না: জামায়াত আমির

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

দীর্ঘ চার দশকের নিজ দুর্গ হারিয়ে নীরব জি এম কাদের

সর্বাধিক পঠিত

১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে: জামায়াত আমির

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

গণভোট নিয়ে খতিবের বক্তব্য দুঃখজনক: ধর্ম উপদেষ্টা

জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান