আওয়ামী লীগের ভয়ে ক্ষমতা টিকায়ে রাখার স্বার্থ নিয়াই আলাপ করবেন না, জনগণের স্বার্থ নিয়েও আলাপ করবেন— আসন্ন সংলাপ উপলক্ষে বিএনপি সরকারের উদ্দেশ্যে এমন সতর্ক বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মির্জা গালিব।
আজ শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মির্জা গালিব বলেন, “সরকার বিরোধী দলগুলোর সাথে আলোচনায় বসবে। আওয়ামীলীগের সন্ত্রাস ও নাশকতা মোকাবিলার করার জন্য। খুবই ভাল উদ্যোগ। তবে খালি আওয়ামীলীগের ভয়ে ক্ষমতা টিকায়ে রাখার স্বার্থ নিয়াই আলাপ কইরেন না, জনগণের স্বার্থ নিয়াও আলাপ কইরেন।”
তিনি বলেন,“জুলাই সনদ নিয়া যেই মুনাফিকি করতেছেন - এইটা যে ভুল হইতেছে, এইটা নিয়াও আলাপ কইরেন। আপনাদের (বিএনপি) যে একটা ৩১ দফা কর্মসুচী ছিল সেইটা নিয়াও আলাপ কইরেন।”
তিনি আরও বলেন,“আপনারা যে হাজার হাজার মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে ক্ষমতা পাইছেন, সেই মানুষগুলোর কাছে আপনাদের যে একটা দায় আছে, সেইটা নিয়াও আলাপ কইরেন। সময় থাকতে ভুল সংশোধন করে ফেলেন। জাতির ভবিষ্যৎ নষ্ট করলে একদিন দেখবেন নিজেদের ভবিষ্যৎও নাই হইয়া গেছে।”
প্রসঙ্গত, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে বিরোধীদলের সঙ্গে সংলাপে বসতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন সরকার। ;







