ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

Post Image


বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করার জন্য ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ছাত্রদল সভাপতি লিখেছেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫/২০টি মিছিল শুধু ঢাবি ক্যাম্পাস/ক্যাম্পাসসংলগ্ন এলাকাতেই অনুষ্ঠিত হয়েছে।

তিনি লেখেন, সাদিক কায়েমদের ভাগ্য ভালো সেদিন শুধু ১টি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, তাতেই হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে। নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানাই এবং শিবিরের ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া থেকে বের হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

সর্বশেষে তিনি লেখেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেজন্য শিবির তথা সাদিক কায়েমদের প্রতি আহ্বান থাকবে, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আওয়ামী-ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না: নাহিদ ইসলাম

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে: নাহিদ

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: ছাত্রদলের আবিদুল

সর্বাধিক পঠিত

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার