যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেফতার

Post Image


রাজধানীর মতিঝিলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

‎শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

‎মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চট্রগ্রামে দলত্যাগের জেরে হত্যা, যুবদল নেতার ভাগনেসহ গ্রেফতার ৩

আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী গোষ্ঠী: ইশরাক হোসেন

যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেফতার

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’

নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিতর্ক: সভাপতিসহ ৫ নেতা বিবাহিত হওয়ার অভিযোগ

জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে—কাউকে মারেনি

সাদিক কায়েমের বাড়িতে হামলা, জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

সর্বাধিক পঠিত

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে : প্রতিমন্ত্রী

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটওয়ারীর

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের