হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

Post Image

‎৬ শিশু মৃত্যুর দায়ে হাসপাতাল বন্ধ করলে, হামে ৬ শতাধিক শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন? এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, হাম প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে।

‎শুক্রবার ‎সকালে রাজধানীর ভাটারায় মহানগর উত্তর জামায়াত সংশ্লিষ্ট ‘নগর উন্নয়ন ফোরাম’ আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দিন, ফজলে আহমেদ প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দেশে হামে শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এই সংকট তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথামালার রাজনীতি করছে। অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, অথচ সেই সরকারি ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত বরাদ্দ নিয়ে নিম্নমানের চিকিৎসা যন্ত্রপাতি কিনে হাসপাতালে ফেলে রাখা হয়েছে।

তিনি জরুরি টিকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা, হাসপাতালে শয্যা ও আইসিইউর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও নজরদারি বাড়ানো, জাতীয় সংকটে বেসরকারি ক্লিনিকগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি এবং চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও অসহায়ত্ব কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। ‎

সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য ও নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এই নগরীকে একটি মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়াও চোখের ছানি আক্রান্ত রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ‎এই মানবিক নগর গড়ে তোলার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান সেলিম উদ্দিন। ‎

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন চিকিৎসক কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে