জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সংসদ সদস্ আমির হামজা বক্তব্য শুরু করতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়।
রোববার (১৫ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। আমির হামজা বক্তব্য শুরু করলে সংসদে এ অবস্থার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হস্তক্ষেপ করেন। এ সময় সংসদে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কার্যক্রম চলতে থাকে।
পরে তারকা চিহ্নিত প্রশ্ন ৫৪৩-এ আমির হামজা বলেন, ‘খাদ্যমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি কুষ্টিয়া জেলার সদর উপজেলা এবি থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের নিকট হইতে ফসল ক্রয় করিবার কোন পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা?’
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, `অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করিয়া থাকে। সেই হিসেবে কুষ্টিয়া জেলা সদর উপজেলা ইসলামী বিশ্ববিদ্যালয় থা কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য দেয়ার লক্ষ্যে বিগত সংগ্রহের ন্যায় বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করিবে।'







