জামায়াতের ২৪ ঘণ্টা ‘খেদমত’ করার পরও রাশেদকে মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ বিরোধীদলীয় নেতার

Post Image


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে ২৪ ঘণ্টা জামায়াতের পেছনে ‘খেদমত’ করার পরও কোনো বেতন বা মজুরি দিতে না পারায় সংসদে দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ বুধবার (১১ নভেম্বর) অধিবেশন চলাকালে রাশেদ খাঁনকে উদ্ধৃত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের অভিযোগ উত্থাপন করলে তার জবাবে এমন মন্তব্য করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‍‍‍‍“এরকম কথা রয়েছে যে, ‘ভিনদেশী গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই সুরসুরির পেছনে এই দলের কোনো সম্পর্ক আছে কি না?’ এই দলটাকে একটু উনি ক্লিয়ার করুন। যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক একজন ২৪ ঘণ্টা সচিব মর্যাদার লোককে মিন করে থাকেন, তার কথার রেফারেন্স ধরে, তাহলে আমি তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে, এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং বলেছিলাম তার প্রমাণ উপস্থাপন করুন।"

তিনি আরও বলেন, “অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নিইনি। পুরা ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।”

রাশেদ খাঁন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, “একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সাথে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউজে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে, বন্ধুদের সাথে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সাথে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সাথে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: শিবির

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

জামায়াতের ২৪ ঘণ্টা ‘খেদমত’ করার পরও রাশেদকে মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ বিরোধীদলীয় নেতার

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধে বাধা দিয়েছিলেন বর্তমান আইনমন্ত্রী, ‘স্বীকারোক্তি’র পুরনো বক্তব্য ভাইরাল

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সর্বাধিক পঠিত

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই