কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

Post Image


কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে আলোচনা বা সমঝোতা করার কোনো ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে জাতীয় সংসদে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমরা বসব—কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সাথে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না।

এর কড়া জবাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বলা হয়েছে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটা কে—তা স্পষ্ট করা হোক। সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তি সারাদিন জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। সেই ফালতু লোকের বক্তব্যকে রেফার করে যদি আমাদের ইঙ্গিত করা হয়, তবে ৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার ইতিহাস জামায়াতের নেই। আমরা এর আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করুন।

পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, বরঞ্চ যারা আমাদের দিকে আঙুল তুলছেন, তাদের নিজেদেরই দেশে ও বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার সুস্পষ্ট প্রমাণ ও রেকর্ড রয়েছে। এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ইতিহাসও রয়েছে। তাই মেহেরবানি করে আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।

আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলেছিলেন, তা নাকচ করে জামায়াত আমির বলেন, ১২ আগস্টের এক সাংবাদিক সম্মেলনের কথা বলে আমাকে মিসকোট করা হয়। অথচ সেই ২২ মিনিটের বক্তব্যে স্বপ্নেও আমি একবারের জন্য আওয়ামী লীগের নাম মুখে নেইনি। সেই পুরো ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় আছে, যে কেউ দেখে নিতে পারেন।

দেশে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা নিজেরাই সংসদে বলছেন যে ফ্যাসিবাদের সময়ের মাদকের সিন্ডিকেট এখন তাদের দলের কিছু নেতা নিয়ন্ত্রণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের বড় চালান যাওয়ার কথা সরকারি দলের সদস্যরাই উল্লেখ করেছেন। এমনকি কুষ্টিয়ায় মাদক কারবারীদের ধরতে গিয়ে সরকারি দলের নেতাকর্মীদের হামলার মুখে পড়েছে পুলিশ।

সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ২২ থেকে ১২-তে নামায় স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি চেয়েছিলেন। এ জন্য সংসদে হাততালি দিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামলে আমরা সবাই মিলে প্রাণখুলে হাততালি দেব। প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে। সীমান্ত সুরক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাদের কৃতিত্বও স্বীকার করা উচিত ছিল।

বক্তব্যের শেষে পারস্পরিক দোষারোপের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ইঙ্গিতপূর্ণ কথা না বললে আমি এর একটা কথাও বলতাম না। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই স্পিরিট ধরে রেখেই আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে হবে। কোনো দেশের আধিপত্য বরদাস্ত না করে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: শিবির

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

জামায়াতের ২৪ ঘণ্টা ‘খেদমত’ করার পরও রাশেদকে মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ বিরোধীদলীয় নেতার

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধে বাধা দিয়েছিলেন বর্তমান আইনমন্ত্রী, ‘স্বীকারোক্তি’র পুরনো বক্তব্য ভাইরাল

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সর্বাধিক পঠিত

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই