ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

Post Image

বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। অবশ্য প্রতিপক্ষকে গোলোবন্যায় ভাসানোর অভ্যাসটা সাবেক ক্লাব টটেনহামেই ছিল তার। তবে গোল করার প্রাপ্য স্বীকৃতি ইংলিশ ক্লাবে থাকার সময় পাচ্ছিলেন না।

তাই ভাগ্য বদলাতে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেন কেইন। এখানে এসে দলীয় শিরোপার সঙ্গে ফুটবলের ‘অস্কার খ্যাত’ ব্যালন ডি’অর জিতেছেন। এমন একজন তারকাকে তাই হাতছাড়া করার কোনো মানেই হয় না।

সেটা বুঝতে পেরে পূর্বের চুক্তির ৬ মাস বাকি থাকতেই নতুন চুক্তি সেরেছে বাভারিয়ানরা।

কেইনের সঙ্গে নতুন চুক্তি করেছে বায়ার্ন। নতুন চুক্তি হওয়ায় ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত বায়ার্নেই থাকবেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।


আজ আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বুন্দেসলিগার ক্লাবটি।


নতুন চুক্তির আর্থিক অঙ্ক অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বায়ার্ন। তবে সংবাদমাধ্যমের খবর, বছরে প্রায় ৩১ মিলিয়ন ইউরোর বেশি বেতন পাবেন কেইন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৪ কোটি ৩৪ লাখ টাকা। তাতে ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হচ্ছেন তিনি।


বোনাস বাদেই এমনটা বলা হচ্ছে। তার আগের বেতন ছিল ২৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি ৩৮ লাখ টাকা।

বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করে খুশি কেইন। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘বায়ার্ন ঘরের মতোই। ক্লাব, সমর্থক ও মিউনিখ শহরকে ভালোবাসি। আমার পরিবারও এখানে খুব খুশি। ক্লাবের হয়ে আরো অনেক শিরোপা জিততে চাই।’


বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন কেইন। জিতেছেন দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও দুটি সুপার কাপ। ব্যক্তিগত সাফল্যেও সময়টা দুর্দান্ত কাটছে তার। গত সপ্তাহেই ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি।


সর্বশেষ খবর

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

ঘরের মাঠে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

একনজরে প্রজন্মের আইকন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অধ্যায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে

২৯ গোল হজম ও ষষ্ঠ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের

মার্শাল আর্ট কনফেডারেশনে ইশরাকের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

ব্যালন ডি’অরের চার দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

এবার সৌদি আরবও শুরু হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম ঘিরে মহাপরিকল্পনা