ঘরের মাঠে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

Post Image

সময় ফুরিয়ে আসছিল। তাতে চাপ বাড়ছিল বাংলাদেশের। ঘরের মাঠে খেলা কিন্তু দেখা নাই গোলের। অবশেষে সাক্ষাৎ মিলেছে ‘সোনার হরিণের’। ভুটানের বিপক্ষে ৬৯ মিনিটে গোল উদযাপনে মাতল বাংলাদেশ। উদযাপনের নায়ক মোহাম্মদ ইব্রাহিম।


জামাল পরিবর্তে নেমে ‘সুপার সাব’ হলেন তিনি। বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ইব্রাহিম। বদলি নামার ৫ মিনিটের মাথায় তার করা গোলে স্বস্তি নেমে আসে জাতীয় স্টেডিয়ামে।

এর আগে পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।


তবে ডিফেন্ডার থেকে বনে যাওয়া স্ট্রাইকার বিশ্বনাথ ঘোষ বেশিরভাগ সুযোগ মিস করেছেন। সঙ্গে রাকিব-শমিত সোমরাও। 


ম্যাচের ১৮তম মিনিটে ডান দিক থেকে রাকিবের দারুণ ক্রসে হেড দেওয়ার উদ্দেশ্যে লাফিয়ে উঠেছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ২৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ।


জটলার মধ্যে থেকে শট নিতে গিয়ে পোস্টের বাইরে মারেন তিনি।


বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। তবে গোলরক্ষককে একা পেয়েও ৩৯ মিনিটে শটটা গোলবারে রাখতে পারলেন না তিনি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।


বিরতির পরেও কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে কাজে লাগাতে পারছিল না ফরোয়ার্ডরা। তবে বদলি নেমে প্রথম সুযোগ কাজ লাগাতে ভুল করলে না ইব্রাহিম। ঠাণ্ডা মাথায় বলকে জালে জড়িয়ে জয়ের নায়ক হলেন তিনি। তার সেই গোলেই হাসিমুখে মাঠ ছেড়েছেন ফুটবলাররা।


তবে যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে হেডের উদ্দেশ্যে লাফিয়েও উঠেছিলেন সাদ উদ্দিন। কিন্তু তার হেডটা চলে যায় বারের ওপর দিয়ে। তা নিয়ে আফসোস থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপ ঠিকই জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।


সর্বশেষ খবর

ঘরের মাঠে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

একনজরে প্রজন্মের আইকন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অধ্যায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে

২৯ গোল হজম ও ষষ্ঠ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের

মার্শাল আর্ট কনফেডারেশনে ইশরাকের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

ব্রাজিল নাকি মরক্কোকে এড়াতে চান নেদারল্যান্ডস কোচ?

যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

শিরোপা ও রেকর্ডের লড়াইয়ে ভারত–নিউজিল্যান্ড

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো

এবার সৌদি আরবও শুরু হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

ব্যালন ডি’অরের চার দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ