যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

Post Image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছে ইরান ফুটবল দল। আগামী সপ্তাহে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মার্কিন কর্মকর্তারা ইরানি দল ও তাদের সহায়ক স্টাফদের ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তার মাত্র ১০ দিন আগে এই ভিসা জটিলতার অবসান হলো। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘ইরান দলের খেলোয়াড় এবং প্রয়োজনীয় সাপোর্ট স্টাফসহ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ভিসা ইস্যু করা হয়েছে।

ভিসা দিলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েনি মার্কিন প্রশাসন। কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যেন এই সুযোগের অপব্যবহার না করে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিথ্যা অজুহাতে এই ব্যবস্থার অপব্যবহার করে ইরান যাতে কোনো সন্ত্রাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে প্রবেশ করাতে না পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্ক থাকবে।’

এর আগে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানিয়েছিলেন, ইরানের ফুটবল প্রতিনিধিদলে ইসলামিক রেভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি) সাথে যুক্ত কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, ইরানের এই শক্তিশালী সামরিক বাহিনীর সাথে দলটির বেশ কয়েকজন খেলোয়াড়ের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করার ইতিহাস রয়েছে।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই