মার্শাল আর্ট কনফেডারেশনে ইশরাকের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

Post Image


বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে।

নতুন এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। আদেশ জারির দিন থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশোধিত বিধান অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

যুগ্ম সম্পাদক করা হয়েছে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভীকে। কোষাধ্যক্ষ হয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যেই নতুন অ্যাডহক কমিটিকে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

সর্বশেষ খবর

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয়

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

ঘরের মাঠে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

একনজরে প্রজন্মের আইকন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অধ্যায়

সর্বাধিক পঠিত

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

বর্ষসেরা ক্রীড়াবিদ ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ

জুনিয়র ন্যাশনাল কারাতে টুর্নামেন্টে চ্যাম্পিয়নস ও গুলশান কারাতে দো-এর ৫ পদক অর্জন

মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম পৌঁছাল ৮ লাখ টাকা

সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি।