শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

Post Image

চলতি বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য এক সমীকরণ। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা কোনো দলের মুখোমুখি না হয়েই অন্তত টুর্নামেন্টের সেমিফাইনাল, এমনকি ফাইনালে পৌঁছে যাওয়ার এক অভাবনীয় সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের সামনে।

পরিসংখ্যান ও টুর্নামেন্টের লাইন-আপ অনুযায়ী, আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বাধা টপকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে, তবে শেষ চারে পৌঁছাতে তাদের ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো দলের মুখোমুখি হতে হচ্ছে না।

গল্পের বাকি অংশটুকু নির্ভর করছে অন্য ম্যাচের ওপর। যদি অন্য কোয়ার্টার ফাইনালে নরওয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে দেয়, তবে আর্জেন্টিনার ফাইনালের পথ আরো সহজ হয়ে যাবে।

আর এই ‘যদি’ ও ‘কিন্তু’র সমীকরণ মিলে গেলে, সেমিফাইনালের বৈতরণী পেরিয়ে ফাইনালে ওঠার আগ পর্যন্ত ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো পরাশক্তির পরীক্ষা দিতে হবে না লিওনেল মেসির দলকে।

বিশ্বমঞ্চের নকআউট পর্বের এমন অদ্ভুত ও চমকপ্রদ সমীকরণ এখন ফুটবল দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এটা ঠিক যে আর্জেন্টিনা কার মুখোমুখি হবে, এতে তাদের হাত নেই। তবে এটা স্বীকার করতেই হবে, এখনো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বা ফুটবল পরাশক্তির বিপক্ষে খেলতে না হওয়ায় তাদের আসল পরীক্ষা দিতে হয়নি।

সর্বশেষ খবর

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

ঘরের মাঠে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

একনজরে প্রজন্মের আইকন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অধ্যায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে

২৯ গোল হজম ও ষষ্ঠ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের

মার্শাল আর্ট কনফেডারেশনে ইশরাকের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

ব্যালন ডি’অরের চার দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

এবার সৌদি আরবও শুরু হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম ঘিরে মহাপরিকল্পনা