২৯ গোল হজম ও ষষ্ঠ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের

Post Image

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। আজ (বুধবার) ভারতের জলন্ধরে বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে। যদিও এর আগে সোমবার চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 


চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে এশিয়ার শীর্ষ ছয়টি দেশ অংশগ্রহণ করেছে। এশিয়ান গেমসে সপ্তম হলেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় পাকিস্তানের জায়গায়। কারণ দেশটি ভারতে খেলতে রাজি না হয়নি। শেষ পর্যন্ত ছয় দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ। 

গত পরশু চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছিলেন আশরাফুলরা। আজ অবশ্য প্রথম কোয়ার্টারেই ৩ গোল হজম করে বসে। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এক গোল পরিশোধ করলেও সেটি সান্ত্বনা হয়েই রইল। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এর আগে ভারতের বিপক্ষে ১৩ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। 

সর্বশেষ খবর

২৯ গোল হজম ও ষষ্ঠ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশের

মার্শাল আর্ট কনফেডারেশনে ইশরাকের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

জুনিয়র ন্যাশনাল কারাতে টুর্নামেন্টে চ্যাম্পিয়নস ও গুলশান কারাতে দো-এর ৫ পদক অর্জন

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

ফখর জামানের ব্যাটে রানের ঝড়, শিরোপা জিতলো পাকিস্তান