গোপালগঞ্জে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

Post Image
  • গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ও লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় রাজনৈতিক নেতা, সাবেক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা রয়েছেন।

  • আবাসন ও পরিবহন খাতের প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এসব হিসাব জব্দের কার্যক্রম শুরু হয়েছে।

  • তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহারের নাম রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।

  • এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নামও রয়েছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনও রয়েছেন তালিকায়।

  • এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, ৯৭ জন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুরের ১৪ জন রয়েছেন। চারটি কোম্পানির মধ্যে একটি আবাসন ও একটি পরিবহন খাতের প্রতিষ্ঠান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের আর্থিক লেনদেনের উৎস, গতিবিধি এবং অভিযোগের সঙ্গে কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হবে। এসব তথ্য বিশ্লেষণের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, যুবক আটক

গোপালগঞ্জে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নারী নির্যাতন ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াত সেক্রেটারি জেনারেলের

আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ বিএনপি নেতাকর্মীদের

গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

সালাউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?

‘দুশমন ধইরা ধইরা পার দে’, ফেসবুকে পোস্ট দেওয়া যুবলীগ কর্মী গ্রেফতার

সর্বাধিক পঠিত

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক

দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে জামায়াত কর্মী নিহত

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

ঢাবি ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করতেন রিপন, থানায় আটকের পর হয় সমাধান

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে