জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ আমজনতার তারেক, পুরোনো ভিডিও ভাইরাল

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ওই বক্তব্যে দলটিকে সাম্প্রদায়িক বা মৌলবাদী আখ্যা দেওয়ার সমালোচনা করতেও দেখা যায় তাকে।

রবিবারে ছড়িয়ে পড়া ভিডিওটিতে তারেক রহমানকে বলতে শোনা যায়, হুশ জ্ঞান হওয়ার পর থেকে তিনি জামায়াতকে কোনো মারাত্মক অপরাধ করতে দেখেননি, যার জন্য তাদের ঘৃণা করা যায়। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ বিতরণের সময় নিজের কাজের পাশাপাশি তিনি জামায়াত কর্মীদেরও অত্যন্ত সক্রিয়ভাবে পাশে পেয়েছিলেন।

 ত্রাণ বিতরণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘দেখলাম, আমি একদিকে করতেছি, তারা একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি। আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি, জামায়াতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলান্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, শাল্লা, দিরাইয়ে—কিন্তু আমি গেলাম, জামায়াতের কর্মীরা গেছে। তার মানে কী? তার মানে জামায়াতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে—এটা একটা ভুল কথা।’

 জামায়াতকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো সংগঠন হিসেবে বর্ণনা করে তারেক বলেন, ‘বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে-আপদে সবার আগে আগায় আসে জামায়াত, এবং সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ।’

 জামায়াতের ত্রাণ কার্যক্রমের আরেকটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই জামাত, যারা মানবিক কাজ করে, কী বলছে? যে নৌকাডুবিতে মানুষ মারা গেছে, গিয়ে বলতেছে, "আমি আপনাদের মেহমান হিসেবে আসছি, ত্রাণ দিতে আসি নাই।" মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না? আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি।’

 এ ধরনের মানবিক কর্মকাণ্ডের পরও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বসা যাবে না—এমন মনোভাবের সমালোচনা করেন তিনি। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ আমজনতার তারেক, পুরোনো ভিডিও ভাইরাল

আলোচিত সেই ছাত্রদল সভাপতি: মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

বিরোধী দলের উদ্দেশে রিজভী: ‘উসকানি দিলে চুপ থাকবো না’

চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংবাদ প্রকাশ, জেলা কমিটি বিলুপ্ত

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে

‘তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল