আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

Post Image

দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর প্রচার কার্যক্রমে নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, অপপ্রচার এবং আচরণবিধি লংঘনের অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে শেরপুরের ঝিনাইগাতিতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

শনিবার দুপুরে আড়াইটায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।

বিজ্ঞাপন তিনি বলেন, বিভিন্ন স্থানে প্রচারের সময় জামায়াত নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে তাতে মনে হচ্ছে, সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে। অতীতে ফ্যাসিবাদ যে কাজ করেছে, সে ধরণের অপচেষ্টা যেন না করা হয়। আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও সন্ত্রাসের ঠাঁই হবে না।

তিনি বলেন, এ সবব বিষয়ে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট আসনে রিটার্নিং অফিসার ও আইনশৃংখলা বাহিনীকে তথ্য দেওয়া হচ্ছে। আগামীকাল রোববার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হবে। আশাকরি নির্বাচন কমিশন ও আইনশৃংখলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিবেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৯ তারিখ পর্যন্ত জামায়াত নেতাদের নির্বাচনি জনসভা-পথসভা চলবে। বিভিন্ন জায়গায় সংগঠিত হামলা, আচরণবিধি লংঘনসহ বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, ১১ ডিসেম্বর নির্বাচনি শিডিউল ঘোষণার পর প্রথম হত্যাকান্ডের শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি। পরে গত ২৯ জানুয়ারি, শ্রিবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। অথচ হামলাকারীদের চেনার যথেষ্ঠ সুযোগ আছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করা হলে সুষ্ঠু নির্বাচন অনিশ্চিত হবে। চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে জামায়াত।

তিনি বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে শিবির নেতাকর্মীদের ওপর হামলায় ৫ জন আহত হয়েছে। আজ শনিবার ভোলার দৌলতখানে বিএনপি হামলায় জামায়াতের ৬ জন আহত হয়। যশোর, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে নারী কর্মীরা হ্যা ভোট ও দাঁড়িপাল্লার প্রচারের সময় হামলার শিকার হচ্ছেন। কুষ্টিয়ায় গণসংযোগকালে জামায়াত প্রার্থী আমির হামজার মায়ের হাত থেকে লিফলেট ছিনিয়ে নেয়া ও তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

এছাড়া চট্টগ্রামে বিএনপির প্রার্থীদের পক্ষে অর্থ বিতরণ, ফরিদপুরে সহিংসতা ও ভাংচুর, সুনামগঞ্জে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের গাড়ী ভাংচুর করা হয়।

এই জামায়াত নেতা বলেন, গাইবান্ধার ফুলছড়িতে দেশীয় অস্ত্রসহ বিএনপির একজনকে শুক্রবার যৌথবাহিনী গ্রেপ্তার করে, নারারয়ণগঞ্জে প্রকাশ্যে গুলিবর্ষণে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, ফরিদপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক করা হয়। এ ধরণের নানা সহিংস ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, অলিউল্লাহ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন পলক: আইনজীবী

ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন: জামায়াত আমির

‘এমপি আমির হামজা রাজনীতিতে এখন পাক্কা খেলোয়াড়’

ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে: সাদিক কায়েম

ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আইজিপি

জামায়াত-শিবিরের বিপদে উদ্ধারকারী জাহাজ হয়ে রক্ষা করতেই এনসিপির জন্ম: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন

এনসিপির সব পদ থেকে কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা