বিরোধী দলের উদ্দেশে রিজভী: ‘উসকানি দিলে চুপ থাকবো না’

Post Image

বিরোধী দলের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একের পর এক উসকানি দেওয়া হলে বিএনপি চুপ করে বসে থাকবে না। ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে দলটি আজকের অবস্থানে এসেছে।

আজ রবিবার রাজধানীর পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট আয়োজিত ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আপনারা (জামায়তি) কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে মৌরসী পাট্টা দেওয়া হয়নি– যে আপনারা একের পর এক উসকানি দেবেন আর আমরা চুপ করে বসে থাকবো।

বিরোধী দলের অতীত রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে যাদের রাজনীতি ছিল স্বৈরাচারের কাছে নতজানু হওয়া এবং নিজেদের বিকিয়ে দেওয়ার ইতিহাস, তাদের মুখে এখন বিপ্লবের কথা মানায় না। জনগণের কাছে সবার ইতিহাস পরিষ্কার ‘


জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি এসবের মূল ভাবনার বিরোধিতা করছে না। তবে যেকোনো জাতীয় দূরগামী সিদ্ধান্তের সমাধান গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে।


আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ সফর করে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরি করছেন, ঠিক সেই মুহূর্তে গার্মেন্টস খাতসহ রাজপথে হঠাৎ অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।’


সম্প্রতি যানবাহনে আগুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সিংহভাগই পরাজিত স্বৈরাচারী শক্তির দোসর বলেও জানান তিনি। বক্তব্যের শুরুতে আইনজীবী ফোরামের ৩৫ বছরের ঐতিহ্য স্মরণ করে রিজভী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে আদালত প্রাঙ্গণই ছিল তৎকালীন বিরোধীদলীয় নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যুব দিবসের র‍্যালিতে এমপি-ইউএনওর সঙ্গে আ’লীগ নেতা, সমালোচনার ঝড়

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তিতে আর বাধা নেই

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে’

কারও সন্তান এইচএসসি পাস করলেই তার কমিটি বিলুপ্ত হয়ে যাবে, এটা কোনো প্যারামিটার কিনা— প্রশ্ন ফরহাদের

সর্বাধিক পঠিত

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

বিএনপি-জামায়াতের দূরত্ব ঘোচাতে চায় ৯ দল

চার মাসেও দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, জরিমানা গুণতে পারে ৭টি দল

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের