পরিচয় ফাঁস করলেন ব্যারিস্টার আরমান

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

Post Image


রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের রাজনৈতিক পরিচয়ও জানা গেছে।

পোস্টে মীর আহমদ বিন কাসেম যাদের নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে রয়েছেন—আবুল কালাম আজাদ লেলিন, যাকে তিনি শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন; নুর আলম, যাকে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে; কবির হোসেন ওরফে টাক্কু কবির, বুলু এবং আরিফ হোসেন, যাকে শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে এসব ব্যক্তির বিরুদ্ধে হামলা বা ভাঙচুরে জড়িত থাকার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

মীর আহমদ বিন কাসেম তাঁর পোস্টে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি বিভিন্ন পক্ষ থেকেও এসেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জেজেইউয়ের নিন্দা

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন, ‘বাঁছান’: রাশেদকে মাসুদ

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি যদি ‘গণভোট’বাস্তবয়নে দৃঢ় অবস্থানে থাকত তাহলে জাতিকে আজ এই সংকটে পড়তে হতো না

‘উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতার কারণেই আজ গণভোটের জনরায় নিয়ে কথা বলতে হচ্ছে

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার পেছনে এনসিপির অদূরদর্শিতা

‘ভোটে কারচুপি বলে আবার মিষ্টি খাওয়াব, এসব বিরোধিতা চলবে না’— জামায়াতকে ‘খোঁচা’ হাসনাতের

সর্বাধিক পঠিত

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল