বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

Post Image


শরীয়তপুরের ভেদরগঞ্জে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থীর সামনে এক আওয়ামী লীগ নেতার ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার মহিষার ইউনিয়নের মোড়ল বাড়ি এলাকায় শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে স্থানীয়দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার। তিনি তার বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।


এসময় তাকে বলতে শোনা যায়, ‘মহিষারবাসী, আপনারা সবাই জানেন আওয়ামী লীগ এবার নির্বাচন করতেছে না। বিধায় একটি অগণতান্ত্রিক, যুদ্ধাপরাধী, আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, তাদেরকে আমরা যদি ভোট দেই সেটা হয় না। কারণ আমরা জামায়াতকে এদেশে দেখতে চাই না। আওয়ামী লীগ চলে গিয়েছে, যারা অপরাধ করেছে তারা চলে গিয়েছে, তাদের বিচার হবে। তবে আমরা অপরাধী না, তাই আমরা যাই নাই। আমরা আওয়ামী লীগেই আছি, থাকবো ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা মহিষার ইউনিয়নের সকল ভাইবোনদের কাছে বলতে চাই, আপনারা ভালো করেই বুঝেন বিএনপি এই এলাকায় ফেইল করবে না। অন্তত নুরুদ্দিন অপু ভাই। আমরা মহিষারবাসী সবাই তাকে বিপুল ভোটে সাফল্যমণ্ডিত করবো।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জেজেইউয়ের নিন্দা

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন, ‘বাঁছান’: রাশেদকে মাসুদ

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি যদি ‘গণভোট’বাস্তবয়নে দৃঢ় অবস্থানে থাকত তাহলে জাতিকে আজ এই সংকটে পড়তে হতো না

‘উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতার কারণেই আজ গণভোটের জনরায় নিয়ে কথা বলতে হচ্ছে

সর্বাধিক পঠিত

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল