মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

Post Image

পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট আর হাতে পাইপ—এভাবেই ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা গেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন।

মঙ্গলবার বিকেল ৫টার পর ঢাকা আলিয়া মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষের জেরে আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব। সংঘর্ষের সময় তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় মাথায় হেলমেট ও হাতে লাঠি বা জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায়। এ সময় তিনি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন।

সংঘর্ষের একপর্যায়ে পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন নয়ন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?”

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। তবে সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়েও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি