তুরাগ তীরে মিলেছে মোটরসাইকেল, তাহসিফের কি না চলছে যাচাই

Post Image


তুরাগ নদের তীরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। এটি মৃত বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি কি না, তা যাচাই করছে পুলিশ। নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

আজ শুক্রবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদরদপ্তরে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পুলিশ সুপার আবু ইউসুফ।

আবু ইউসুফ জানিয়েছেন, বিমানবাহিনীর কর্মকর্তার মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে। একই সঙ্গে নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে সংস্থাটি।

পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও নৌ পুলিশকে তদন্তকাজে সহযোগিতা করছে। পিবিআইয়ের প্রাপ্ত সবকিছু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফ সাউরীর ভাসমান লাশ। তাহসিফ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় ছিলেন। অবশ্য তিনি এই তথ্য অস্বীকার করেছিলেন।

ঘটনার তদন্ত অগ্রগতি সম্পর্কে পুলিশ কর্মকর্তা আবু ইউসুফ উল্লেখ করেছেন, ইতোমধ্যে তুরাগ নদীর তীরবর্তী মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেটি ভিক্টিমের কি না, তা যাচাই-বাছাই চলছে।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তারা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

সম্পর্কে দীপ তাহসিফের ছোট ভাই বলে জানা যাচ্ছে। সেই দীপকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআইয়ের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, তারা দুজন একসঙ্গে ছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে দ্বীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এসব তথ্য মিলিয়ে দেখছে পিবিআই।

গতকাল বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাহসিফের মরদেহের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা শেষে গতকালই উত্তরায় তাকে দাফন করা হয়েছে।


আরও পড়ুন

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

তুরাগ তীরে মিলেছে মোটরসাইকেল, তাহসিফের কি না চলছে যাচাই

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আমু-শাজাহানসহ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণের পর যা জানালো ফায়ার সার্ভিস

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী