মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণের পর যা জানালো ফায়ার সার্ভিস

Post Image

রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।


তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১২ টা ৫ মিনিটে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে কারো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


মো. ছালেহ উদ্দিন বলেছেন, ভবনটির যে ফ্লোরে আগুন লাগে, সেখানে পরিত্যক্ত মালামাল রাখা ছিল। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এখন আর আগুন বাড়ার আশঙ্কা নেই, আগুন নেই বললেই চলে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে।


এর আগে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

আমু-শাজাহানসহ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণের পর যা জানালো ফায়ার সার্ভিস

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ