টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

Post Image


চার দিনের সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে তাকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছেন জাপান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার জাপানের স্থানীয় সময় সকাল ১০টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সেখানে জড়ো হন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে যোগ দিতে জাপানের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সমবেত হন। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে তারা এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় নেতাকর্মীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিন এ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

সমাবেশে জাপান বিএনপির সাধারণ সম্পাদক মনি এমদাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সহসভাপতি ড. মাসুম জাকির ও জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলু ও জুয়েল পাঠান।

এ ছাড়া জাপান বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহার প্রিন্স চৌধুরী, যুবদল নেতা ইমরান আল ইমু, জাহিদুল ইসলাম তারেক, কাজী এনামুল হক, আশিক প্রধান ও মোল্লা সেলিম আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে স্বাগত জানাতে জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে একত্রিত হন। 

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আমু-শাজাহানসহ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

সর্বাধিক পঠিত

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণের পর যা জানালো ফায়ার সার্ভিস

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ