শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

Post Image

প্রতিদিনের প্রয়োজনেই রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয় নগরবাসীকে। তবে সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর একেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। তাই শনিবার (২ মে) কোথায় কোথায় দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে নেয়া জরুরি।

রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা মার্কেট এদিন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট এবং ইসলামপুরের কাপড়ের দোকানপাট। একই সঙ্গে ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, দয়াগঞ্জ বাজার ও ফরাশগঞ্জ টিম্বার মার্কেটেও কেনাবেচা বন্ধ থাকবে।

এ ছাড়া শ্যামবাজারের পাইকারি দোকান, কাপ্তান বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, শারিফ ম্যানসন এবং আজিমপুর সুপার মার্কেটও শনিবার বন্ধ থাকবে।

শুধু মার্কেটই নয়, রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটও এদিন বন্ধ থাকবে। যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, শ্যামবাজার, বাংলাবাজার ও চাঁনখারপুল এলাকায় দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, আহসান মঞ্জিল সংলগ্ন এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী ও স্বামীবাগ এলাকাতেও দোকানপাট বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে যা জানালেন তার স্ত্রী

শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

সকালের মধ্যে ঢাকাসহ যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকার সড়কে নজর রাখছে ‘এআই ক্যামেরা’, ভয়ে আইন মানছে চালকরা

হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ঢাকা জেলা প্রশাসন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

সর্বাধিক পঠিত

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

অ্যান্টিভেনমের অভাবে শিশুর মৃত্যু

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে