চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

Post Image

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে ৯৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫৪৫ জন।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার গ্রেপ্তার ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৬, আগের মামলায় ৬৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১৪৬, সাজা পরোয়ানামূলে ১৮ এবং মাদক মামলায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার ৪৪ জনের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৪২ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরো ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ৯১ জনকে গ্রেপ্তারের তথ্যও দেওয়া হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে নোয়াখালীতে আটজন, চট্টগ্রামে চারজন, কুমিল্লায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে দুজন করে এবং ফেনীতে একজন রয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৫ জনের মধ্যে ৩৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে দেখা গেছে, কুমিল্লায় সর্বোচ্চ ২৭৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ৫৪ জন, নোয়াখালীতে ৫০, চাঁদপুরে ৪৩, ফেনীতে ৪০, চট্টগ্রামে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, খাগড়াছড়িতে ১২, কক্সবাজারে ৯ এবং রাঙামাটিতে একজনকে আটক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পাননি: মির্জা আব্বাস

মিরপুরে তিন বাসে আগুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘জামায়াতের রাষ্ট্র পরিচালনার সময় খুব বেশি দূরে নয়’

যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত এক

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত