মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

Post Image

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ আলী বাগদাদী কামিল মাদরাসার আবাসিক কক্ষে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

আজ বৃহস্প্রতিবার বিকেলে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল মাদরাসার আবাসিক ভবনে প্রবেশ করে শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে কক্ষগুলোতে তাণ্ডব চালায়, যা শিক্ষাঙ্গনে সংগঠিত সন্ত্রাসেরই বহিঃপ্রকাশ।

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, হামলার পেছনে মাদরাসা প্রশাসনের কিছু দায়িত্বশীল ব্যক্তি, প্রিন্সিপাল, শিক্ষক এবং বহিরাগতদের সংশ্লিষ্টতা থাকতে পারে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে নিরাপত্তার জায়গা হওয়ার কথা, সেখানে এমন ঘটনা চরম উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে সচেতন মহল মনে করছে, শিক্ষাঙ্গনে এ ধরনের সহিংসতা ও লুটপাটের ঘটনা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, নচেৎ শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

দৃষ্টি কেড়েছে ফাটাকেষ্ট, দাম ৩ লাখ

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা

তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা

সর্বাধিক পঠিত

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান