‘আ. লীগ’ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ বিএনপি-যুবদলের বিরুদ্ধে

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় তাদের কয়েকজনকে মারধর করা হয় বলেও দাবি করা হয়েছে।

তবে পুলিশ বলছে, মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে সিপিবির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আহত অবস্থায় পুলিশ তাদের নিয়ে গেছে বলেও দাবি তাদের। তবে হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় সিপিবির কার্যালয়। একই ভবনের অষ্টম তলায় রয়েছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দেওয়ার পর ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা পল্টনে আনন্দ মিছিল বের করেন। এ সময় সেখানে কয়েকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালান। পরে সেই ঘটনা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়।

রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার বলেন, “আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।”

হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, “তারা আমাদের আওয়ামী লীগ প্রতিপন্ন করতে চায়। এখন আমরা অফিসের ভেতরে আছি। আমার সঙ্গে কেন্দ্রীয় নেতারা আছেন। আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও আটকা আছেন।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে শঙ্কায় জামায়াত জোট, আন্দোলনের হুঁশিয়ারি

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

‘সাঈদীকে খুলনায় দাফনে বাধা, তখন কোথায় ছিল নাহিদ-তাসনিম জারাদের নৈতিকতা?’

রাষ্ট্র ও জনগণের টাকা ব্যয় করে ‘অযোগ্য চাটুকারদেরকে’ বিদেশ ভ্রমণ করানোতে দেশের কী লাভ— প্রশ্ন রাজ্জাকীর

‘মিথ্যা তথ্য দিয়ে মানিক পশারীর পক্ষে ডিফেন্ড করছেন ডা. তাসনিম জারা’

তৃতীয় শ্রেণির কর্মচারী পরিচয় থেকে মুক্তি চাই: সহকারী শিক্ষক জান্নাতুল

‘আ. লীগ’ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলার অভিযোগ বিএনপি-যুবদলের বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন তিনি

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ