ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে ক্রিকেটারদের সঙ্গে তামিমের আলোচনা

Post Image


সবশেষ ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। টানা দুই ম্যাচে হেরে ফাইনালে জায়গা করে নিতে পারেনি টাইগাররা। দলের এমন ব্যর্থতার পর সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বৈঠকে মূলত দলের সাম্প্রতিক পারফরম্যান্স, ব্যর্থতার কারণ এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে জাতীয় দলের নির্বাচকরা, টিম ম্যানেজার, প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও অংশ নেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি এবং দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। শুধু ওয়ানডে নয়, বাকি দুই ফরম্যাটেও দলের পারফরম্যান্স কীভাবে উন্নত করা যায়, তা নিয়েও কথা হয়েছে।

সর্বশেষ খবর

ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে ক্রিকেটারদের সঙ্গে তামিমের আলোচনা

‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্রির

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

সর্বাধিক পঠিত