অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের

Post Image

উত্থানের উল্লাস আর পতনের তিক্ততা—দুইয়েরই স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান। অসাধারণ সব অর্জনের পাশাপাশি বিতর্কও তার পথচলার অবিচ্ছেদ্য অংশ ছিল। তবু সময়ের পরীক্ষায় তিনি বনে গেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও সফল চরিত্রগুলোর একজন। তাই-তো ৩৯ বছর বয়সেও সাকিবকে ঘিরে কৌতূহল ফুরায় না। এত আলোচিত এক জীবনের দিকে ফিরে তাকিয়ে কোনো সিদ্ধান্ত কি বদলে দিতে চান তিনি? সাকিবের উত্তরটাও স্পষ্ট—না। 

বর্তমানে শ্রীলঙ্কায় জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। সেখানেই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবন বা ক্যারিয়ারের কোনো সিদ্ধান্ত নিয়েই তার আক্ষেপ নেই।

সাকিবের ভাষ্যমতে, 'না, ওরকম কিছু মনে পড়ে না। মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। ভুল না করলে শিখবেন কী করে? সেটা বড় প্রশ্ন। সে জায়গা থেকে যে ভুলগুলো হয়েছে, সেগুলো ফেরত নিয়ে নিলে আমি তো শিখতাম না। তাই ভুলগুলোও ঠিক আছে, ভালো কাজও ঠিক আছে। সব কিছু মিলেই আজকে এই জায়গাতে, সেটা নিয়ে আমি খুশি। ওপরে না তাকিয়ে নিচে তাকালে মনে হয় আমি অনেক ভালো জায়গায় আছি। সে জায়গা থেকে খুশিই থাকি বেশিরভাগ সময়।'

নিজের রাজনৈতিক জীবন নিয়েও আক্ষেপ নেই সাকিবের। স্পষ্ট করেই বললেন, 'অতীত আমি খুব একটা পরিবর্তন করতে চাই না। যেটা হয়েছে হয়েছে। এটা থেকে শিক্ষা নিয়ে সামনে যেসব জায়গায় কাজ করলে ভালো হবে সেদিকে মনোযোগ দিব। কোনটার কারণে কোনটা হতে পারত, পারত না এসব বলা মুশকিল। পরিস্থিতি কী থাকত না থাকত। আমি এখনও যে অবস্থায় আছি, অনেক ভাগ্যবান। ভুলভ্রান্তি-ভালো জিনিস থাকবে, এসব থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

জুলাই বিপ্লবের পর বদলে যায় সাকিবকে ঘিরে জনমতের চিত্রও। সে সময় তিনি দেশের বাইরে থাকলেও, রাজনৈতিক পরিচয়ের কারণে সমালোচনা আর জনরোষ এড়াতে পারেননি। দেশে উপস্থিত না থেকেও কেন সেই দায় কাঁধে নিতে হলো, এমন প্রশ্ন শুনেও প্রথমে হাসলেন সাকিব। এরপর স্বভাবসুলভ কৌশলে দিলেন নিজের উত্তর।

সাকিবের ভাষ্য, 'এটা তো জিজ্ঞেস করবেন এখন যারা দায়িত্বে আছে তাদের। কেন তারা এখনও এরকম করছে। হেহেহে… আমাকে প্রশ্ন করে কী হবে? এই উত্তর দেওয়ার মানুষ তো আমি না। এখন যারা ডিসিশন মেকার, তারা ভালো বলতে পারবে।'

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই