হংকংয়ে বিশ্বকাপের নকল জার্সি বিক্রি, গ্রেফতার ৬

Post Image

বিশ্বকাপ এলে বিশ্বজুড়ে বিপুল হারে চাহিদা বাড়ে ফুটবল পণ্যের। বেড়ে যায় প্রতারণাও। এবার হংকংয়ে বিশ্বকাপকে সামনে রেখে জাল পণ্য বিক্রির একটি চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

ছয় প্রচারককে গ্রেফতারের সময় দুই কোটি মার্কিন ডলার মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। তারা বলছে, জব্দ করা পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছিল।

শুল্ক কর্মকর্তারা জানান, অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার নকল জার্সিও রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৬০ লাখ হংকং ডলার (প্রায় ১ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার)। জব্দ করা কিছু পণ্য হংকং ও মূল ভূখণ্ড চীনের মধ্যে সংযোগকারী সীমান্ত ক্রসিংগুলো থেকেও উদ্ধার করা হয়েছে।

হংকংয়ের মেধাস্বত্ব তদন্ত ব্যুরোর কর্মকর্তা ওয়েইন চুং জানিয়েছেন, ‘জব্দ করা জার্সিগুলোর অনেকগুলোই দেখতে ছিল আসল পণ্যের মতো। সাধারণ ক্রেতাদের পক্ষে নকল ও আসল জার্সির মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হবে।’

চুং আরও জানান, ‘কিছু জার্সিতে ইচ্ছাকৃতভাবে আসল কিটের কাপড়ে থাকা ত্রিমাত্রিক টেক্সচার হুবহু নকল করা হয়েছে। আবার কিছু জার্সিতে ব্র্যান্ডের ট্যাগ লাগানো ছিল এবং সেগুলো আলাদাভাবে প্যাকেটজাতও করা হয়েছিল, যাতে সেগুলো আরও বেশি আসল বলে মনে হয়।’

হংকং কর্তৃপক্ষের ধারণা, ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় এসব চোরাচালান ও জাল পণ্যবাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। তারা সতর্কবার্তা দিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইন প্রয়োগ ও নজরদারি আরও জোরদার করা হবে। গত মার্চেও শুল্ক কর্মকর্তারা নকল জার্সির আরেকটি বড় চালান জব্দ করেছিলেন। সেই চালানের মধ্যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও ছিল।

সর্বশেষ খবর

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!