গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে লাল-সবুজ শিবির। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন একাদশে ঢুকেছেন। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষিক্ত আলিসের ওয়ানডে অভিষেকও হলো আজ।
বাংলাদেশ একাদশ:
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম।
বিস্তারিত আসছে...







