মুস্তাফিজকে বাদ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

Post Image


আইপিএলের এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হতে পারতেন মুস্তাফিজুর রহমান, তবে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে—যা ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন আইপিএল চেয়ারম্যান।


শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল। তবে ভারতের কিছু রাজনৈতিক মহল, ধর্মীয় সংগঠন ও কয়েকজন ধর্মীয় নেতার আপত্তির পরিপ্রেক্ষিতে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয় দলটি।


এ নিয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটি এত দিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। মুস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে ছেঁটে ফেলা তার কাছে একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে অরুণ ধুমাল এই কথা বলেন।


মুস্তাফিজকে বাদ দিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে চাপ প্রয়োগ করেছে কি না, এমন প্রশ্নে ধুমালের উত্তর, ‘আমি শুধু এটুকুই বলব, সেটি (আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া) দুর্ভাগ্যজনক।


এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই। তবে হ্যাঁ, কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যার ফলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, শেষ পর্যন্ত শুভবুদ্ধিরই জয় হয়। আশা করি ভবিষ্যতে এমনটা আর হবে না।


আইপিএলকে রাজনীতির বাইরে রাখা সম্ভব কি না, এই প্রশ্নের উত্তরে ধুমাল বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় (ভারত) সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে। ক্রিকেটের সার্বিক দিক নিয়ে সরকার খুবই আন্তরিক।’


গত বছরের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে কলকাতায় আন্দোলনে নামে দেশটির রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ আনে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন ও কয়েকজন ধর্মীয় গুরু।

সর্বশেষ খবর

মুস্তাফিজকে বাদ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

ইসলামবিদ্বেষী স্লোগান নিয়ে ইয়ামাল: আলহামদুলিল্লাহ, আমি মুসলিম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বলিভিয়াকে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

বলিভিয়াকে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

টিবিতে যে খেলা দেখবেন আজ

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

সর্বাধিক পঠিত

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

টিভিতে যে খেলা আছে আজ

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেম্পি

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ টিভিতে যে খেলা থাকছে

বাংলাদেশ ফুটবল দলকে জামায়াত আমিরের অভিনন্দন

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

সকল সমালোচনা উপক্ষা করে বিসিবির নির্বাচন আজ

মুশফিকের শততম টেস্ট: সাকিবের আক্ষেপ

নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে তবেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা