বিশ্বকাপ ক্যাম্পে চুরি, বিপাকে ইংল্যান্ড

Post Image

বিশ্বকাপের প্রস্তুতিতে মহা ব্যস্ত তারা। এসবের মধ্যেই হঠাৎ বড় ধরনের বিপাকে পড়ল ইংল্যান্ড দল। বেস ক্যাম্প কানসাস সিটিতে পৌঁছানোর আগে চুরি হয়েছে বুট, বলসহ ইংল্যান্ড দলের অনেক সরঞ্জাম!

আগামী ১৭ জুন শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। তাই একটু দেরিতেই বেস ক্যাম্পে পৌঁছায় হ্যারি কেইনের দল। সেখানে যাওয়ার আগেই চুরির শিকার হলেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগে চুরি হয়েছে ইংলিশদের ক্যাম্পে। ঠিক কী কী জিনিস খোয়া গেছে, সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। চুরি হওয়া জিনিসের মধ্যে বল ও খেলোয়াড়দের বুট আছে।

ডেইলি মেইল জানিয়েছে,  চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে ‘মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।’

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি, চুরি হওয়া জিনিসের মধ্যে ইংল্যান্ডের তারকা খেলোয়াড়ের বুটও আছে। এ ছাড়া অফিসিয়াল টুর্নামেন্ট বল ও অনুশীলনের কিছু সরঞ্জাম খোয়া গেছে। থমাস টুখেলের দল শনিবার বিকেলে প্রথমবার বেস ক্যাম্পে অনুশীলন করবে। 

সরঞ্জাম চুরির বিষয়ে গার্ডিয়ান যোগাযোগ করলেও মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এফএ–এর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

আগামী বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের ম্যাচটি আরেক ইউরোপীয় পরাশক্তি ক্রোয়েশিয়ার সঙ্গে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি