২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলামের পদত্যাগ চান রাশেদ খান

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পদত্যাগ দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিন বলেন, ‘পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।

শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?’

তিনি আরো লেখেন, ‘শেখ হাসিনার সঙ্গে তুলনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবু যেহেতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।


নাহিদ ইসলামকে আহ্বান করে তিনি লেখেন, ‘আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।’


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলামের পদত্যাগ চান রাশেদ খান

গণঅভ্যুত্থান তারেক রহমান বেহাত করেছেন: নাহিদ ইসলাম

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারী

আ.লীগের সাবেক এমপি ও সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

বিএনপির প্রতারণার জবাব ব্যালটে দেবে ঠাকুরগাঁওবাসী: গোলাম পরওয়ার

জুলুমের একদিন শেষ হবে, ইনশাআল্লাহ: শিবির সভাপতি

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা: দিলারা চৌধুরী

সর্বাধিক পঠিত

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব— ‘মা ভেরিফিকেশনে আটকাই দিছে’

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?