আসামে দুই দিনে ১১০০ পরিবার উচ্ছেদ ও ১০টির বেশি মসজিদ ভাঙার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম উল্লেখ করেন, গত ১৭ ও ১৮ অক্টোবর আসামে ১১০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অধিকাংশই বাঙালি মুসলিম পরিবার। এ ছাড়া সেখানে ১০টির বেশি মসজিদ ভেঙে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে শিবির সভাপতি লেখেন, “উগ্র হিন্দুত্ববাদের এমন নোংরা আচরণের তীব্র নিন্দা জানাই। জুলুমের একদিন শেষ হবে, ইনশাআল্লাহ।”







