মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

Post Image

গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান সংসদ সদস্য রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

শুক্রবার রাতে জিডির বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম।

জিডির ঘটনায় আজ শনিবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’

তিনি আরও বলেছেন, ‘সরাইল থানার ওসির বিরুদ্ধে গত ২৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে অপেক্ষা করছি। যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না পাওয়ার বিষয়ে জানতে থানায় যান তিনি।

শারদীয় দুর্গাপূজার সময় মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তার জন্য বলা হলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। এ বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি থানায় যান এবং রাত ৯টা পর্যন্ত ওসির কক্ষে অবস্থান করেন।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন ওসি।

এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেছেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেছেন, ‘রুমিন ফারহানা আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেন এবং তাদের গ্রেপ্তার করতে গেলে নিষেধ করেন। এ বিষয়ে আমার কাছে তালিকা আছে।’ সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজ্জিকে গ্রেপ্তার করতে নিষেধ করার অভিযোগও করেন ওসি। জবাবে রুমিন ফারহানা বলেছেন, ‘ওই ব্যক্তি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।’

রুমিন ফারহানার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেছেন, ‘সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কিছু লোককে শিখিয়ে আজেবাজে কথা বলান।’

রুমিন ফারহানা তার বিরুদ্ধে ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন উল্লেখ করে ওসি বলেন, ‘হাওরে সব ইটভাটা পানির নিচে। দুর্গাপূজা উপলক্ষে পুরো থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে ওই সময় ব্যক্তিগতভাবে সংসদ সদস্যের সঙ্গে পুলিশের একটি দল রাখা কঠিন ছিল।’

অন্যদিকে রুমিন ফারহানা বলেন, ‘ওসি তাকে বলেছেন, তিনি নির্বাচিত সংসদ সদস্য এবং মানুষই তার নিরাপত্তা দেবে। এজন্যই এখানে মানুষ যা দেখছেন, তারা আমার নিরাপত্তা দিচ্ছে। আমার তো নিরাপত্তা লাগবে।’

ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটা ও ইটভাটা থেকে অর্থ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘এলাকাটি দাঙ্গাপ্রবণ। দাঙ্গার পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ সেখানে যায়। এসব বিষয়ে জানতে থানায় গিয়েছিলাম। ওসির আচরণ একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলুমের একদিন শেষ হবে, ইনশাআল্লাহ: শিবির সভাপতি

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা: দিলারা চৌধুরী

ভারতের আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় জামায়াত আমিরের উদ্বেগ

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির

একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ডের গল্প শোনাবে

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সর্বাধিক পঠিত

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২ হাজার টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে: নাহিদ ইসলাম

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব— ‘মা ভেরিফিকেশনে আটকাই দিছে’

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?