গণঅভ্যুত্থান তারেক রহমান বেহাত করেছেন: নাহিদ ইসলাম

Post Image

গণঅভ্যুত্থান বেহাত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও দলীয়করণের প্রতিবাদে সমাবেশের লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থান বেহাত হয়ে গেছে। গণঅভ্যুত্থান তারেক রহমান বেহাত করেছেন। গণঅভ্যুত্থানকে আবার নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় বিএনপি সঙ্গে ছিল, ছাত্রদলের অনেক নেতা আহত-নিহত হয়েছেন। কিন্তু তাদের রাজনৈতিক নেতারা বিগত ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আপসে ছিলেন। তাদের মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা নাই। ২০২৬ সালের নির্বাচনে গণভোটে আমরা সবাই মিলে ‘হ্যাঁ’ দিয়েছিলাম।

আমরা বলেছিলাম, ‘হ্যাঁ’ ভোট হচ্ছে পরিবর্তন ও সংস্কারের প্রতীক। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছে, গণভোটকে অস্বীকার করেছে। গণভোটকে অস্বীকার করার মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের শহিদদের সঙ্গে প্রতারণা করেছে। তারা জুলাই আকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়ে বাংলাদেশকে পুরোনো বন্দোবস্তে নিয়ে গিয়েছে।


তিনি বলেন, দেশে এলপিজি গ্যাসের দাম সরকারি হিসাব অনুযায়ী ১৮০০ টাকা। কিন্তু খুচরা বাজারে গেলে তা ২৫০০ থেকে ৩৫০০ টাকা দিয়ে কিনতে হয়, যা কিনা নির্বাচনের পরও ১২০০ টাকা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বযুদ্ধ পরিস্থিতি ছিল, পুলিশের দুর্বলতা ছিল, কিন্তু সেই সময় ছাত্র-জনতা সবাই মাঠে ছিলাম এবং দেশের পরিস্থিতি এখনকার মতো এতটা খারাপ হয়নি।


এনসিপি আহ্বায়ক বলেন, আজকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আজকে সকালেও আমরা দেখেছি যে গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। অর্থাৎ আপনি সমাজের যে স্তরের নাগরিকই হন না কেন, আপনার নিরাপত্তা এই রাষ্ট্রে নেই। এই সরকার তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি দেশে চলতে পারে না।


এসময় বেশকিছু দাবি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা ঠিক করার প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। পাশাপাশি জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক চলছে, তা বন্ধ করতে হবে। যেসব কর্তৃত্ববাদী আইন সংসদে পাস হয়েছে, সেসব আইন পরিবর্তন করতে হবে এবং জুলাইয়ে যারা শহিদ হয়েছেন, তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলামের পদত্যাগ চান রাশেদ খান

গণঅভ্যুত্থান তারেক রহমান বেহাত করেছেন: নাহিদ ইসলাম

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারী

আ.লীগের সাবেক এমপি ও সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

বিএনপির প্রতারণার জবাব ব্যালটে দেবে ঠাকুরগাঁওবাসী: গোলাম পরওয়ার

জুলুমের একদিন শেষ হবে, ইনশাআল্লাহ: শিবির সভাপতি

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা: দিলারা চৌধুরী

সর্বাধিক পঠিত

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব— ‘মা ভেরিফিকেশনে আটকাই দিছে’

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ৬ষ্ঠ ডিপ্লোমা সামিট অনুষ্ঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?