উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঐতিহ্যবাহী অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Post Image

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ" কর্তৃক আয়োজিত "অংকুর  বৃত্তি পরিক্ষা' ২৬ । আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জোনে অত্যন্ত চমৎকার এবং উৎসবমূখর পরিবেশে এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর উত্তর জোনের পাঁচটি এবং দক্ষিণ জোনের চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে আজকের এই অংকুর বৃত্তি।  উক্ত পরীক্ষায় একযোগে মোট নয়টি কেন্দ্রে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলের ৪র্থ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজারের অধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সুষম বিকাশের লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে জ্ঞান, কর্ম, সৃজন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এই আয়োজন চলে আসছে। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ পরিদর্শন করেন অংকুর বৃত্তি প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম, উত্তর জোনের উপদেষ্টা মুমিনুল হক ও দক্ষিণ জোনের উপদেষ্টা মাইমুনুল ইসলাম। উত্তর জোনের আহ্বায়ক খুররম মুরাদ এবং দক্ষিণ জোনের রাকিবুল ইসলাম। পাশাপাশি স্কুলগুলোর প্রধান শিক্ষকগণসহ অন্যান্য মেহমানবৃন্দ এবং  অংকুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় সম্মানিত চেয়ারম্যান মহোদয়  সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা নয়, বর্তমান প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মেধার সঠিক পরিচর্যা ও নৈতিক শিক্ষার সমন্বয়েই কেবল একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব।”

পাশাপাশি আয়োজকরা জানান,"স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের অবাধ সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য—যাতে তারা বাস্তব জীবনে অদম্য সাহসিকতার সাথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দৃঢ়চিত্তে সামনে এগিয়ে যেতে পারে। মেধা,চরিত্র ও সৃজনশীলতার অবমূল্যায়নের এই সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং চরিত্রের উন্নতি সাধনের লক্ষ্যেই এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।"


আজকের বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সকল সদস্য, কেন্দ্রপ্রধান, হল পরিদর্শক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান চট্টগ্রাম মহানগর উত্তর জোনের আহ্বায়ক খুররম মুরাদ এবং দক্ষিণ জোনের আহ্বায়ক রাকিবুল ইসলাম। 


এদিকে সুশৃঙ্খলা,দায়িত্বশীলতা ও উৎসবমুখর পরিবেশ দেখে অংকুরের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অভিভাবক প্রতিনিয়ত এমন সব অনন্য আয়োজন নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।

সর্বশেষ খবর

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঐতিহ্যবাহী অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাকসুর এক বছর: ইশতেহার বাস্তবায়নে কতটা সফল নির্বাচিত শিবির সমর্থিত প্যানেল?

কম খরচে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন যেভাবে

চার সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতীকী দায়িত্ব নিলেন শীতল

‘এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ বিবেচনা করা হচ্ছে’

নিকাব ইস্যুতে কোর্স পুনর্বণ্টনের সিদ্ধান্তের প্রতিবাদ ঢাবি শিক্ষিকা তাসনিম সিরাজ মাহবুবের

সর্বাধিক পঠিত

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী

বর্ষায় পানিতে তলিয়ে যায় পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ