দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

Post Image

এসএসসি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। আর সকাল সাড়ে ৮টা থেকেই তাদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে সকাল থেকেই দীর্ঘ যানজট শুরু হওয়ায় অনেক পরীক্ষার্থীকে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণ বাকি থাকায় অনেকেই পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন। অনেকে আবার অভিভাবককে গাড়িতে রেখেই আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিকে, কেন্দ্রগুলোর সামনে মাইকিংয়ের মাধ্যমে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। ঘোষণায় বলা হচ্ছে, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে গিয়ে অবস্থান করে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস—বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ—কেন্দ্রে না আনে।

অভিভাবকদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়ে মাইকিংয়ে বলা হচ্ছে, সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে গেটের সামনে ভিড় না করতে এবং দ্রুত স্থান ত্যাগ করতে। গেটের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়