ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Post Image

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর আয়োজনে “বিজ্ঞান লেখা” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র-এর মিলনায়তনে সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


দেশব্যাপী আয়োজিত এক ব্যতিক্রমধর্মী লেখালেখি প্রতিযোগিতায় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতাটি নন-ফিকশন ও সায়েন্স ফিকশন দুইটি বিভাগে অনুষ্ঠিত হয়। জমা পড়া অসংখ্য লেখার মধ্য থেকে বাছাই করে প্রতিটি বিভাগে ৫ জন করে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।


নন-ফিকশন বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু রায়হান। দ্বিতীয় হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং তৃতীয় স্থান লাভ করেন রাজশাহী মেডিকেল কলেজের মো. আব্দুল্লাহ আবু সাঈদ। চতুর্থ স্থানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার ফার্মাকোলজি ল্যাবরেটরির গবেষক আহমদ ফয়সাল এবং পঞ্চম হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতেমা কনিকা।


অন্যদিকে, সায়েন্স ফিকশন বিভাগে প্রথম স্থান অধিকার করেন এএমআইই-এর শিক্ষার্থী মো. মুফরাদ আলী। দ্বিতীয় হয়েছেন নাঈম উদ্দিন শিহাব এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান এম. সরদার। চতুর্থ স্থানে আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নাফিরা তাবাসসুম এবং পঞ্চম হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফারজানা।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসাইন, সিইও, কিডজানা ক্রিয়েটিভ সেন্টার; মোঃ জুম্মান ভুইয়া, কন্টেন্ট ক্রিয়েটর, BigganPiC; প্রকৌশলী আলী আম্মার মুয়াজ, ডিরেক্টর, ফিউচারিক্স ইঞ্জিনিয়ারিং সল্যুশনস; মোঃ মোকারম হোসেন, সাইন্টিফিক অফিসার, বিসিএসআইআর; শিহান বিন ওমর, সম্পাদক, বাঙলানামা; এবং আব্দুল্যাহ আদিল মাহমুদ, গবেষক, লেখক ও সম্পাদনা সহযোগী, ব্যাপন।


বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল লেখালেখির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত