দুর্ভোগে শিক্ষার্থীরা

বর্ষায় পানিতে তলিয়ে যায় পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

Post Image

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে বিদ্যালয়ে যাতায়াত, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু। এর পাশাপাশি পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় বৃষ্টির পানি সহজে সরতে পারে না। ফলে বর্ষা এলেই বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথে পানি জমে যায়।

পানি জমে থাকায় অনেক সময় শিক্ষার্থীদের পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, অন্যদিকে দীর্ঘদিন পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও তৈরি হচ্ছে। বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও বর্ষার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম হোসেন খান বলেন, “বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে আমরা উদ্বিগ্ন থাকি। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষা মৌসুমে মাঠে পানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকে এবং বিদ্যালয়ে প্রবেশেও সমস্যা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মাঠ ও যাতায়াতের ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ‘বাবুগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ ভরাটের বিষয়ে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রয়েছে। আশা করছি, এ ধরনের সংকট দ্রুত নিরসন হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত