আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু

Post Image

ঝালকাঠি শহরের কোর্ট রোডে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ভবনটির ওই তলায় আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল বলে দাবি ভবনমালিকের ছেলের।

গতকাল বুধবার রাতে ঝালকাঠি শহরের ৭নম্বর কোর্ট রোডের ওই ভবনে এনসিপির জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় ভবনে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। বিশেষ অতিথি ছিলেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভবনমালিক লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র।


ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল বলে দাবি করেছেন লিয়াকত আলী তালুকদারের ছেলে মো. মিঠু তালুকদার।


তার দাবি, কয়েক বছর আগে ওই তলায় পৌর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালিত হতো এবং সেখানে তার ভাই মনিরুল ইসলাম মনির বসতেন। আর ভবনের নিচতলায় দলীয় কার্যক্রম পরিচালনা করতেন তার বাবা লিয়াকত আলী তালুকদার।


মিঠু তালুকদার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হওয়ার পর তৃতীয় তলার কক্ষটি একটি বিমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি চলে গেলে কক্ষটি কিছুদিন অব্যবহৃত ছিল। তার ছেলে সেখানে পাখি পালন করতেন। পরে কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


এদিকে তৃতীয় তলায় কখনো আওয়ামী লীগের কার্যালয় ছিল না বলে দাবি করেছেন জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল। তার ভাষ্য, চলতি মাসে তারা কক্ষটি ভাড়া নেন। এর আগে সেখানে একটি বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।


মোস্তফা কামাল বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’


এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, তারা কক্ষটি দলীয় কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছেন, দখল করেননি। ওই কক্ষে আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন। এদিকে এনসিপির কার্যালয় উদ্বোধনের পর ভবনমালিকের রাজনৈতিক পরিচয় ও ভবনটির আগের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।


ফেসবুকে সাঈদ আহমেদ নামের এক ব্যক্তি দাবি করেছেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেটি উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।


স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। তাদের ধারণা, এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

সাজেকে কী ঘটছে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ চান জামায়াত আমির

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিএনপি সরকারের বড় সাফল্য: ছাত্রদল সেক্রেটারি নাছির

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবকের বাবাও ডিবি হেফাজতে

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

বিএনপিকে নেকাব ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করতে হবে: আপ বাংলাদেশ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন