বিএনপিকে নেকাব ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করতে হবে: আপ বাংলাদেশ

Post Image

হিজাব-নেকাব নিয়ে বিদ্বেষ সহ্য করা হবে না উল্লেখ করে ‘আপ বাংলাদেশ’-এর মুখপাত্র শাহরিন ইরা বলেছেন, ‘মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তার ব্যক্তিগত বংশ পরিচয় নয়, এটি তার দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে। বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, নতুবা এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নেকাবি নারীদের ‘ইহুদি বেশ্যা নারীদের’ সঙ্গে তুলনা করে মোশাররফ হোসেন ঠাকুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘আপ বাংলাদেশ’।

শাহরিন ইরা বলেন, ‘আওয়ামী রেজিমে যে ইসলামবিদ্বেষ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছিল, তা এখনও বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র ও রাজনীতির মাঠ পর্যন্ত হিজাব-নেকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়, কর্পোরেট অফিস, রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন—যেখানেই হিজাব ও নেকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য দিলারা খানম বলেন, মোশাররফ হোসেন ঠাকুর ইসলামের শরীয়াহ বিধান “নেকাব” নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। এটি শুধু নারীদের অপমান নয়, সরাসরি ইসলামের অবমাননা। এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

যুব উইংয়ের সহসমন্বয়কারী ইসরাত জাহান ইশা বলেন, নেকাব ইসলামের একটি শাশ্বত বিধান এবং শালীনতার প্রতীক। নেকাবকে বিকৃতভাবে উপস্থাপন করা ইসলামবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নেকাবি নারীদের অবমাননার বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করার দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশে প্রধান সংগঠক নাঈম আহমাদ,নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাহিদা আক্তার ঊর্মি, ওমেন উইং সদস্যরাসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

সাজেকে কী ঘটছে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ চান জামায়াত আমির

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিএনপি সরকারের বড় সাফল্য: ছাত্রদল সেক্রেটারি নাছির

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবকের বাবাও ডিবি হেফাজতে

সর্বাধিক পঠিত

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন