নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

Post Image

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, দেলাওয়ার হোসেন ও তার সমর্থক নেতা-কর্মীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকায় ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দাখিল করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’-এর ১৫(খ) অনুচ্ছেদের বিধান লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে নোটিশে জানানো হয়।

এ অবস্থায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে লিখিত সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে কোনো প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ থাকলে তা-ও উপস্থাপনের আহ্বান জানানো হয়।

নোটিশে আরও জানানো হয়, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযোগকারী হিসেবে নোটিশে মো. পয়গাম আলীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর নির্বাচনি এজেন্ট।

এদিকে অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন জানান, ‘আমাদেরকে নোটিশ করা হয়েছে। আমরা এর যথোপযুক্ত লিখিত জবাব দেব।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

হিন্দুদের জমি-ঘর দখল করেছে আ.লীগের নেতাকর্মীরা: বিমানমন্ত্রী

‘আপনার পাতে ১৫০ টাকা থাকলেও আপনার বন্ধুর পাতে সাড়ে চার কোটি মানুষের একবেলা খাবারের সমান টাকা’

‘ফ্যাসিবাদের দোসরদের দমনে’ জামায়াতকে ধন্যবাদ দিয়েছিলেন নুর

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কমিটি ঘোষণা, সভানেত্রী নূরুস সাবিহা

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রংপুর-১ আসনে বিজয়ী জামায়াত প্রার্থী

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে