কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

Post Image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য, মাদক কারবার, জমি দখল ও গজারি বন উজাড়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ। স্থানীয়দের দাবি, তিনি ও তাঁর দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের অভিযোগ, সিরাজুল ইসলাম সিরাজ ও তাঁর ছোট ভাই সৌরভের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া অপর ভাই আল-আমীনের বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলায় আসামি থাকার অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয়দের আরও অভিযোগ, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাঁকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়। এ কারণে নিরাপত্তার আশঙ্কায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না বলে দাবি তাঁদের।

এর আগে গজারি গাছ কাটার অভিযোগে সিরাজুল ইসলাম সিরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি আবারও দলে ফিরে আসেন বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।

এ অবস্থায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবীর দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাঁরা কাপাসিয়াকে মাদক ও অপরাধমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বিএনপি নেতাদের ‘তদবিরে’ ছাড়া পেলেন আ. লীগ নেতা

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

রাজধানী থেকে যুবদল নেতা সজীব আটক

সর্বাধিক পঠিত

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু