সাজেকে কী ঘটছে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ চান জামায়াত আমির

Post Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে ঘিরে চলমান পরিস্থিতি খতিয়ে দেখে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।


এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়েন।


এ সময় সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি ছুড়লে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত উদ্যোগে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

সাজেকে কী ঘটছে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ চান জামায়াত আমির

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিএনপি সরকারের বড় সাফল্য: ছাত্রদল সেক্রেটারি নাছির

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবকের বাবাও ডিবি হেফাজতে

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

বিএনপিকে নেকাব ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করতে হবে: আপ বাংলাদেশ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন