মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

Post Image

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ‘সি’ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জালাল উদ্দিন (৩২), মো. নাঈম হাসান ডালিম (৩২), মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) ও মো. আল-আমিন (৩৫)। তাদের মধ্যে জালাল উদ্দিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য, নাঈম হাসান ডালিম হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল হাসান মামুন একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া আল-আমিন হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। মূলত ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো এবং মিছিল-মিটিং আয়োজনের উদ্দেশ্যেই তারা মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

সাজেকে কী ঘটছে, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ চান জামায়াত আমির

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিএনপি সরকারের বড় সাফল্য: ছাত্রদল সেক্রেটারি নাছির

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবকের বাবাও ডিবি হেফাজতে

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

বিএনপিকে নেকাব ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করতে হবে: আপ বাংলাদেশ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে: রাশেদ খাঁন