‘জামায়াতের চট্টগ্রাম সিটি মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর জিএস ফরহাদই পারফেক্ট’

Post Image


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়াতে জামায়াতে ইসলামীর উচিত তরুণ ও জনপ্রিয় প্রার্থী মনোনয়ন দেওয়া। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদকে উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুম আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মাসুম আহমেদ বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে জয়ের জন্য জামায়াতের সর্বোচ্চ ভালো প্রার্থী বাছাই করা এবং নির্বাচনে জয়লাভকে মূল লক্ষ্য হিসেবে রাখা উচিত। তাঁর মতে, বর্তমানে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর জয়ের সম্ভাবনা কম। এ ছাড়া নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতাও তাঁর নেই বলে মনে করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

তিনি আরও বলেন, চট্টগ্রামে জামায়াতের কোনো সংসদীয় আসন নেই। এমন পরিস্থিতিতে সিটি নির্বাচনে জয় পেতে দলটির কৌশলগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ জন্য তরুণ প্রার্থী মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাসুম আহমেদের মতে, ডাকসুর জিএস এসএম ফরহাদ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের জন্য একটি উপযুক্ত পছন্দ হতে পারেন। ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার অভিজ্ঞতা তাঁকে অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রাখতে পারে বলেও মনে করেন তিনি।

তাঁর প্রত্যাশা, এসএম ফরহাদকে প্রার্থী করা হলে চট্টগ্রাম সিটি নির্বাচনে তিনি উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেতে পারেন।

পোস্টে মাসুম আহমেদ আরও উল্লেখ করেন, চট্টগ্রাম সিটিতে জয় নিশ্চিত করতে জামায়াতের উচিত এমন একজন প্রার্থী বেছে নেওয়া, যাঁর তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ও ভোটারদের আকৃষ্ট করার সক্ষমতা রয়েছে। তাঁর মতে, এসব বিবেচনায় ডাকসুর জিএস এসএম ফরহাদ দলটির জন্য একটি সম্ভাবনাময় পছন্দ হতে পারেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের ৯ মাসে বিএনপির অন্তর্কোন্দলে প্রাণ গেল ৪০ জনের

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

‘জামায়াতের চট্টগ্রাম সিটি মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর জিএস ফরহাদই পারফেক্ট’

ঘুস নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

বিটিভিতে যাতায়াত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রনি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

দেশের স্বার্থে ঐক্যের আশাবাদ ছাত্রশিবির সভাপতির, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থি শক্তিকে প্রতিষ্ঠার ডাক ইশরাকের

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

‘জামায়াত থেকে কওমি গ্রুপকে বের করতে পারলেই সরকারকে শেল্টার দিতে সুবিধা হবে হেফাজতের’

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল