দেশের স্বার্থে ঐক্যের আশাবাদ ছাত্রশিবির সভাপতির, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

Post Image

দেশের স্বার্থ ও বাংলাদেশ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।


সাক্ষাৎকালে নুরুল ইসলাম সাদ্দাম দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি দেশের সামগ্রিক ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।


সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবির সভাপতি বলেন, ‘আমরা মূলত এসেছিলাম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য যে শোকবই ওপেন করা হয়েছে, সেখানে স্বাক্ষর ও শোক প্রকাশ করার জন্য।’ 


তিনি আরও বলেন, দেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে খালেদা জিয়া যে নির্ভীক ও সাহসী ভূমিকা পালন করেছেন, ছাত্রশিবির তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি ও ছাত্ররাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শিবির নেতারা। 


বিভিন্ন বিষয়ে দেশের সামগ্রিক বিষয়ে ছাত্র রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আমাদের জন্য বিভিন্ন বিষয় ব্যক্ত করেছেন।


সাদ্দাম বলেন, ‘তারেক রহমানের সঙ্গে দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আমাদের জন্য বিভিন্ন বিষয় ব্যক্ত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি। দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ হতে পারি ও দেশের জন্য কাজ করতে পারি– সেই প্রত্যাশা আমাদের।’


শিবির সভাপতি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল ও মত নির্বিশেষে এই বাংলাদেশকে যেন আমরা ধারণ করতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি, বিএনপি, জামায়াতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই-পরবর্তী যে নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জনগণের প্রত্যাশা রেখেছে, তারা তা পূরণ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক পাকিস্তানের হাইকমিশনারের

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত আব্দুল্লাহ

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাইয়ে ঐক্য কেন এত দ্রুত বিনষ্ট হলো, প্রশ্ন নুরুল হক নূরের

সর্বাধিক পঠিত

এনসিপির সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় করলেন নুসরাত তাবাসসুম

আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

দেশের স্বার্থে ঐক্যের আশাবাদ ছাত্রশিবির সভাপতির, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল